বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 05, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে আমবোঝাই ভটভটি উল্টে আম ব্যবসায়ী নিহত

Published: July 05, 2026 at 12:16 PM
গোমস্তাপুরে আমবোঝাই ভটভটি উল্টে আম ব্যবসায়ী নিহত

গোমস্তাপুরে আমবোঝাই একটি ভটভটি উল্টে আবুল কালাম নামে এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি নরসিংদী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা থেকে আম নিয়ে নওগাঁর সাপাহারের উদ্দেশ্যে রওনা দেন আবুল কালাম। পথে গোমস্তাপুরের আড্ডা মোড়ের অদূরে ভটভটির একটি চাকার নাট খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভটভটিটি উল্টে যায় এবং আবুল কালাম গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ভটভটির চালক ও অপর এক আম ব্যবসায়ী লাফ দিয়ে নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পান। গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।