শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চকপাড়া সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইনের একটি চেষ্টা সীমান্তবাসীদের সাথে নিয়ে প্রতিহত করেছে বিজিবি| বিবিজি জানায়, গতকাল রাতে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর বিএসএফ ক্যাম্পে ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকা দিয়ে পুশইন চেষ্টা করা হয়| এসময় ওই এলাকায় বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ এবং কিছু লোক সমাগমের খবরে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে প্রতিরোধ মূলক অবস্থান নেয়| এ অবস্থায় সীমান্তবাসীদের নিয়ে সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি| আজ সকালে বিজিবি নিজ¯^ সূত্রে জানতে পারে, আজ ভোর সাড়ে ৪টার দিকে নিজ¯^ যানবাহনযোগে বিএসএএফ ওই ১২ জনকে মালদাহ হোল্ডিং সেন্টারে নিয়ে গেছে|
দায়িত্বশীল চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটরিয়নের অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সীমান্তবাসীদের সাথে নিয়ে ওই সীমান্তে সতর্ক রয়েছে| সীমান্তে অবৈধ অনুপ্রবেশের যে কোন চেষ্টা সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে|
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান নিজামুল হক বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সীমান্তে পুশইন চেষ্টার খবর পাই| এরপর সংশ্লিস্ট সকলকে অবগত করে সতর্ক অবস্থায় বাড়ির বাইরে অবস্থানের জন্য বলা হয়|
সংশ্লিস্ট ইউপি সদস্য ইসমাইল হোসেন শামীম বলেন, চকপাড়া বিওপির পাশে নামোচকপাড়া গ্রামের প্রান্তে পাগলা নদীর নিকট কাঁটাতারের বেড়াযুক্ত সীমান্তে রাত সাড়ে ১০টা থেকে দফায় দফায় পুশইনের চেষ্টা করে বিএসএফ| খবর পেয়ে গ্রামবাসী লাঠিসোঠা সহ সীমান্তে জড়ো হয়ে বিজিবিকে ভোর ৫টা পর্যন্ত সীমান্ত পাহারায় সাহায্য করে| সারারাত বিএসএফ সীমান্তে লাইট জ্বালানো-নেভানো করে| ভারতের মিলিক (মল্লিক) সুলতানপুর গ্রামে পুশইনের জন্য বিএসএফ পিকআপ জাতীয় অন্তত: ৪টি গাড়িতে ১২ জনের বেশি লোককে পুশইনের জন্য নিয়ে এসেছিল বলেও জানান এই জনপ্রতিনিধি|
উল্লেখ্য, এ নিয়ে গত ৪ সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ৫ দফায় ৭৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি|