নাচোলে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে এক বুদ্ধি প্রতিবন্ধি শিশুর মৃত্য হয়েছে| মৃত শিশুটি নাচোলের শানপুর গ্রামে নুরুজ্জমানের মেয়ে বিবি হাওয়া| স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে নানার বাড়ি নাচোলের ফতেপুর গ্রামে বেড়াতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নামে বিবি হাওয়া| এক পর্যায়ে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়| পরে তার মরদেহ ভেসে উঠলে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে| নাচোল থানার অফিসার ইনচার্জ - ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গতকাল সন্ধ্যায় পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে| পরে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়| এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি|
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
July 04, 2026
নাচোল
নাচোলে পুকুরে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026