রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 04, 2026
বিনোদন
বিনোদন

স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানালেন শাহরুখ খান

Published: July 04, 2026 at 10:45 AM
স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানালেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার ও নাইট রাইডার্স গ্রুপের সহ-মালিক শাহরুখ খানের নেতৃত্বে নাইট রাইডার্স গ্রুপ বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। নিজেদের দেশের বাইরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার নজির স্থাপন করেছে তারা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উদ্বোধন হলো বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি-নির্মিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নতুন এই নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড-এ প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং ওয়াশিংটন ফ্রিডম। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সম্ভাবনার নতুন এক অধ্যায়ের সূচনা হলো। এটি শুধু একটি নতুন স্টেডিয়াম নয়; বরং লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। বিশ্বমানের অবকাঠামো নির্মাণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে নাইট রাইডার্স গ্রুপের প্রতিশ্রুতিরই প্রতিফলন এই প্রকল্প। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে মূল স্কয়ারে আটটি উইকেট, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্ধারিত মানসম্মত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে প্রায় ৩২ হাজার মেট্রিক টন মাটি স্থানান্তর করা হয়েছে।


শাহরুখ খান এক বিবৃতিতে বলেন, যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের এই দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে আমরা শুধু একটি ক্রিকেট স্টেডিয়ামই গড়ে তুলছি না; বরং এমন একটি স্থান নির্মাণ করছি, যেখানে সম্প্রদায়ের বন্ধন, একসঙ্গে উদযাপন, প্রাণচাঞ্চল্য ও বিনোদনের সমন্বয় ঘটবে। তিনি আরও বলেন, এটি শুধু খেলাধুলার জন্য নয়; বিনোদন, পরিবার এবং আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরিরও একটি জায়গা। আমাদের আশা, এটি লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানায় পরিণত হবে এবং আগামী প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে। এই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেসের মানুষের জন্য, বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য এবং সমগ্র নাইট রাইডার্স পরিবারের জন্য।