চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লা নিবাসী বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য নেফাজ উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল দুপুর দেড়টার দিকে বগুড়া সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে সেনাবাহিনীর একটি চৌকষ দল তাঁদের রীতিতে গান স্যালুটের মাধ্যমে মরহুমকে শ্রদ্ধা জানান। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ, সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জমান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, শওকত আলী, একরামুল হকসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নেফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
কেমন আছেন জুনিয়র এনটিআর
আসিয়ান অঞ্চলে ফিফার টুর্নামেন্টে সরাসরি জায়গা পেল বাংলাদেশ
শরিয়তপুরের হত্যা ও বিস্ফোরক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ
আলী আশরাফ বাবুর জানাজা সম্পন্ন
দেশে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
Printed on: August 14, 2026
August 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নেফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন
সর্বশেষ খবর
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
Aug 14, 2026
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
Aug 14, 2026
কেমন আছেন জুনিয়র এনটিআর
Aug 14, 2026