চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রাণ কেন্দ্র শান্তিমোড়ে অবস্থিত প্রয়াস হসপিটাল। এই হসপিটালে নতুন করে চক্ষু বিভাগ চালু করা হয়েছে। আজ সকালে এই বিভাগের উদ্বোধন করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং প্রয়াস হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন।
এসময়
তিনি বলেন মানুষের জীবনের শুরুর চিন্তা থেকে মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসার
প্রয়োজন আছে। তিনি বলেন আমাদের ভূল হলে আপনাদেরকে সেটা ধরিয়ে দিতে হবে সমাধানের জন্য, জটিলতা বাড়িয়ে দেয়ার জন্য নয়। মানুষ অনেকসময় ভুল করতে করতেও শিখে। আমরা চেষ্টা করবো সর্বোচ্চ এবং সঠিক সেবাটা আপনাদের কাছে নিশ্চিত করতে।
হাসিব
হোসেন বলেন আমরা আশা করি আগামীতে এই চক্ষু বিভাগে
হাজারো মানুষ সেবা নিবে এবং তাদের সফল চিকিৎসার মধ্যে দিয়ে আমরা শক্তভাবে, সফলভাবে, সঠিকভাবে, যথাযথভাবে আপনাদের পাশে থাকবো। তিনি আরো বলেন আগামীদিন প্রয়াসসহ এই অঞ্চলের মানুষ
জীবন এবং তাদের যে চিকিৎসা সেবা
সেটা সঠিকভাবে পালন হোক সেই আশা ব্যক্ত করছি। আমরা সুস্বাস্থ্যের অধিকারী হবো, নিরাপদ স্বাস্থ্য পাবো এই আশাবাদ ব্যক্ত
করেন হাসিব হোসেন।
উদ্বোধন
উপলক্ষে হসপিটালের অতিথি কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন
এবং বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী
লিমিটেডের কনসালটেন্ট ডা. হামিদুল মুলক টনিক, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী ব্যবস্থাপক দুরুল ইসলাম, প্রয়াস হসপিটালের চক্ষু বিভাগের কো-অর্ডিনেটর ওহিদুজ্জামান,
প্রোগ্রাম ডিরেক্টর শাহিনশাহ ইসলাম, প্রয়াস হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার আশাদুল ইসলাম আশিকসহ অন্যরা। সভা পরিচালনা করেন প্রয়াস হসপিটালের ম্যানেজার রুহুল আমিন। কোরআন থেকে তেলাওয়াত করেন মৃধাপাড়া শান্তিমোড় বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মুজাহিদুল
ইসলাম। এসময় দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, প্রয়াসের সহকারী পরিচালক ও প্রয়াস হসপিটালের
ফোকাল পারসন মু. তাকিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,
প্রয়াস হসপিটালের আওতায় প্রয়াস ডায়াবেটিক কেয়ার ইউনিটসহ বিভিন্ন বিভাগ চালু রয়েছে। তার মধ্যে ডায়াবেটিক কেয়ার ইউনিটে প্রায় ১৫০ জন হতদরিদ্র ডায়াবেটিস
রোগীকে বিনামূল্যে আমৃত্যু ডায়াবেটিস ও অন্যান্য পরীক্ষা-নীরিক্ষা, ওষুধ এবং ইনসুলিন ইনজেকশন এর সুবিধা প্রদান
করা হয়।