শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 14, 2026
August 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

আলী আশরাফ বাবুর জানাজা সম্পন্ন

Published: August 14, 2026 at 12:57 PM
আলী আশরাফ বাবুর জানাজা সম্পন্ন

 জেলা শহরের অক্ট্রয়মোড় বেলেপুকুর মহল্লার বাসিন্দা, রাজরামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, রেডিও মহানন্দা ৯৮. এফএম-এর নিয়মিত শ্রোতা, সাবেক কথাবন্ধু জনপ্রিয় অনুষ্ঠানফিরে দেখা প্রযোজক আলী আশরাফ বাবুর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টায় বেলেপুকুর সরকারি গোরস্থান প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাঁকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন প্রয়াসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, দৈনিক গৌড় বাংলা পত্রিকার প্রকাশক সম্পাদক এবং রেডিও মহানন্দা ৯৮. এফএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, বালুগ্রাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপপরিচালক আব্দুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলী আশরাফ বাবু গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রেডিও মহানন্দার সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা ছিল আলী আশরাফ বাবুর। প্রতি মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সম্প্রচারিত জনপ্রিয় ফোক গানের অনুষ্ঠাননিক্কন’- তিনি দীর্ঘ সময় কথাবন্ধু হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম, মৃত্যু দিবস নিয়ে নির্মিত অনুষ্ঠানফিরে দেখা প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। রেডিও মহানন্দা প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি একজন শুভাকাঙ্ক্ষী নিয়মিত শ্রোতা হিসেবে যুক্ত ছিলেন। গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নধর্মী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে রেডিও মহানন্দা ৯৮. এফএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস এবং রেডিও মহানন্দা পরিবারের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।