বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 04, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়, ৬ দিনের শোক কর্মসূচি শুরু

Published: July 04, 2026 at 11:38 AM
আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়, ৬ দিনের শোক কর্মসূচি শুরু

ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ সকাল থেকে দেশটিতে ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচি শুরু হয় বলে নিশ্চিত করেছে ইরানের সরকারি টেলিভিশন। রাষ্ট্রীয় প্রক্রিয়া অনুযায়ী, ইরানের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ইরাকেও তাঁর শেষ বিদায়ের বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে নির্ধারিত স্থানে দাফন করা হবে। এদিকে খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে নিয়ে আসার আগেই সেখানে ঢল নামে লাখো মানুষের। শোকাহত জনতার হাতে থাকা লাল পতাকা ‘প্রতিশোধের প্রতীক’ হিসেবে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় উপস্থিত জনতাকে ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ’ চেয়ে সমস্বরে স্লোগান দিতে দেখা যায়।


ফরাসি সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, আনুষ্ঠানিকতা শুরুর আগেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের বিশাল চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এই স্মরণসভাকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। যানবাহন চলাচল সীমিত থাকায় অনেকেই কয়েক কিলোমিটার হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শেষ বিদায়ের এই কর্মসূচিতে অংশ নিতে তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরে ভোর থেকেই মানুষের দীর্ঘ সারি তৈরি হয়েছে।