বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 04, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

Published: July 04, 2026 at 03:01 PM
শিবগঞ্জে নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার


শিবগঞ্জ উপজেলার কানসাট  বাজার সংলগ্ন পাগলা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ| আজ দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা কানসাট শ্মশান ঘাটের পাশে হাজির ঘাটে ওই যুবককে ভাসতে দেখে পুলিশে খবর দেয়| পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ উদ্ধার করে| শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান স্থানীয়দের বরাতে বলেন, মৃত ওই যুবক গত ১৫/১৬ বছর যাবৎ কানসাট বাজার এলাকায় কিছুটা ভবঘুরের মত  জীবন যাপন করত| ২০১০ সালে ওই যুবক বালক অবস্থায় কানসাট  আসার পর স্থানীয়রা তাঁকে রাজু নামে ডাকত| রাজুর স্যান্ডেল নদীর ঘাটে পাওয়া গেছে| স্থানীয়রা বলছে, তাঁর মৃগি রোগ ছিল ও সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল| মরদেহের ডান হাতে ও নীচে কিছুটা পুড়ে যাবার মত চিহ্ন রয়েছে| তীব্র রোদে এ  অবস্থা হতে পারে বলে ধারণা করা হচ্ছে| ওসি আরও জানান, প্রাথমিকভাবে ওই যুবক পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে| ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে| দায়িত্বশীল রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) জীবন চন্দ্র রায় বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে| এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রওহণ প্রক্রিয়াধীণ|