জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আজ সকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| প্রতিযোগিতায় নৃত্যকলা বিভাগে ২৭ জন, সংগীতে ২৬ জন ও আবৃত্তিতে ৩৭ জনসহ তিন বিভাগে ৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন|
এর মধ্যে নৃত্যকলা প্রতিযোগিতায় ক বিভাগে অংশগ্রহণ করেন ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা| তাদের মধ্যে ১ম হন অদৃজা সাহা দিশা, ২য় আইমান কানিতা ও ৩য় রাওনাফ জাহান| খ বিভাগে অংশ নেন ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা| তাদের মধ্যে মধ্যে ১ম অথৈই ধর, ২য় তামিম ইকবাল ও ৩য় মিশাত রবিয়াহ& চৌধুরী| গ গ্রুপে অংশ নেন একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা| তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন রামিজ আহমেদ অন্তর ও দ্বিতীয় হন নাজিফা ইবনাত ¯^প্নিল|
অন্যদিকে চারটি বিভাগে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| এর মধ্যে ক বিভাগে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| এদের মধ্যে প্রথম হন মালিহা মোস্তারী রোজা, দ্বিতীয় সোনালী বর্মন ও তৃতীয় হন আইমান কানিতা|
খ বিভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষাথীরা অংশগ্রহণ করে| এদের মধ্যে প্রথম হন মৃন্ময় কর্মকার, দ্বিতীয় রামিশা তাফাননুম ও তৃতীয় অধরা মন্ডল|
গ বিভাগে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| এদের মধ্যে প্রথম হন তানজিন শাহরিয়ার নিঝুম, দ্বিতীয় অঙ্কিতা প্রামানিক ও তৃতীয় হন মেহজাবিন বারি|
ঘ বিভাগে একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| তাদের মধ্যে প্রথম হন নাজিফা রায়হানা তনু, দ্বিতীয় মো. নিয়ামত আলী ও তৃতীয় অয়ন সরকার|
আবৃত্তিতেও চার বিভাগে প্রতিযোগীতা হয়| এতে ক বিভাগে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| তাদের মধ্যে ১ম স্থান অধিকার করেন আইমান কানিতা, দ্বিতীয় আতিয়া রহমান ও তৃতীয় মালিহা মোস্তারী|
খ বিভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| তাদের মধ্যে থেকে ১ম হন জান্নাত তাসনিম রাজ, দ্বিতীয় রাশিদা আনজুম ও তৃতীয় আব্দুল্লা আল মুজাহিদ|
গ বিভাগে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীলা অংশগ্রহণ করেন| তাদের মধ্যে আদ্রিতা রহমান আশা প্রথম, দ্বিতীয় মালিহা আনজুম ও তৃতীয় মায়িশা আঞ্জুম|
ঘ বিভাগে একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন| তাদের মধ্যে প্রথম মো. নিয়ামত আলী, দ্বিতীয় আহনাফ শিরিন অর্জিতা ও তৃতীয় শ্রী অয়ন সরকার|
জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| আগামীকাল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা গেছে|