বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
July 03, 2026
নাচোল
নাচোল

নাচোলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধু নিহত

Published: July 03, 2026 at 01:07 PM
নাচোলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধু নিহত


নাচোল উপজেলায় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সাদিয়া ওরফে আফরিন নামে এক গৃহবধু নিহত হয়েছেন| তিনি রাজশাহীর তানোর উপজেলার হাপানিয়া গ্রামের বারিউলের স্ত্রী| একই ঘটনায় আহত হয়েছেন নিহতের ননদ অপর আরোহি আসমা বেগম| তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| তবে একই ঘটনায় রক্ষা পেয়েছেন আসমার ¯^ামী এবং ওই মোটরসাইকেলের চালক মোশারফ হোসেন| পরিবার ও পুলিশ সুত্র জানায়, গতকাল দুপুর ১টার দিকে নেজামপুর ইউনিয়নের ¯^প্নপল্লী দোগাছি মোড় এলাকায় নির্মিয়মান সড়কে দূর্ঘটনাটি ঘটে| চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা গ্রাম থেকে একই মোটরসাইকেলে ৩ জন নাচোল হয়ে হাপানিয়া যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে| ঘটনার পর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে আফরিন মারা যান| মাত্র ৪ মাস পূর্বে আফরিনের বিয়ে হয়| নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)  সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনাটি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার সংবাদ পাবার পর বিস্তারিত তদন্ত শুরু করেছে|