রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 03, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান কারান্নাগোদারকে গ্রেপ্তার

Published: July 03, 2026 at 01:18 PM
শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান কারান্নাগোদারকে গ্রেপ্তার


শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোদারকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলের অবৈধ নিয়োগ ও বিদেশে প্রশিক্ষণে সহায়তার অভিযোগে আজ তাকে হেফাজতে নেয় দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ব্রাইবারি কমিশন।


আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও ২০০৬ সালে ইয়োশিথা রাজাপাকসেকে নৌবাহিনীতে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে ৭৩ বছর বয়সী এই নৌবাহিনী প্রধানের বিরুদ্ধে। এই অভিযোগে তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৯ সালে দীর্ঘ কয়েক দশকের তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের শেষ দিকে দেশটির নৌবাহিনী প্রধান ছিলেন কারান্নাগোদা।


২০১৯ সালে তাকে ‘অ্যাডমিরাল অব দ্য ফ্লিট’ পদবিতে ভূষিত করা হয়। তবে বর্তমানে নৌবাহিনীতে তার কোনো সক্রিয় ভূমিকা নেই।

এদিকে কারান্নাগোদার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে ২০২৫ সালের মার্চে ব্রিটেনের নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি।  এ ছাড়া তার বিরুদ্ধে ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ জন যুবককে হত্যার অভিযোগও রয়েছে।