রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
July 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি

Published: July 25, 2026 at 02:54 PM
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই  পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা  নদীর  পানি


চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বেড়েই চলেছে| তবে বিপৎসীমার অনেকটা নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে, কমেছে পানি বৃদ্ধিার হার| গত শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মায় ৫ সেন্টিমিটার, মহানন্দায় ৭ সেন্টিমিটার ও পুনর্ভবায় ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে| 


পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশন, মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশন ও পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির সমতল নির্ণয় করেছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড| 


চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি বৃদ্ধি ও হ্রাসবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে|


প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পদ্মায় পাঁকা গেজ স্টেশনে পানির সমতল ছিল ১৮.৪৯ মিটার| গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৫৪ মিটার| 


অন্যদিকে মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৭.০৩ মিটার| গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৭.১০ মিটার| 


অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পানির সমতল ছিল ১৭.৮৬ মিটার| গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৭.৯৮ মিটার| 


উল্লেখ্য, পদ্মায় বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দায় ২০.৫৫ মিটার এবং পুনর্ভবা নদীর ২১.৫৫ মিটার|