রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
September 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণ ছিনতাই, পুলিশ কনষ্টেবলসহ আটক ২

Published: September 13, 2026 at 02:48 PM
চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণ ছিনতাই, পুলিশ কনষ্টেবলসহ আটক ২


সদর উপজেলা থেকে সালেহ সুলতান নিঝুম নামে এক ব্যবসায়ীর প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের ৪০ ভরি গলিত স্বর্ণ ছিনতাই এর অভিযোগে দায়েরকৃত মামলায় এক পুলিশ কনষ্টেবলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে মামলা হবার পর আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তার দু’জনের মধ্যে মোহাম্মদ আলী নামে একজনের কাছ থেকে প্রায় ২০ ভরি ৭ আনা ওজনের ৩ টুকরো গলিত স্বর্ন উদ্ধার হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ কনষ্টেবল জাকির হোসেনকে প্রথমে ক্লোজ ও পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সুত্র জানা গেছে, জেলা শহরের চরজোতপ্রতাপ এলাকার সুলতান আহমেদের ছেলে নিঝুম ৪০ ভরি স্বর্ন বিক্রির জন্য কিনে বাড়িতে রেখে গত ৭ আগষ্ট ভারতে যান। ভারত যাবার আগে তিনি নিজ বোনজামাই মোহাম্মদ আলীকে নিজ ব্যবসার দায়িত্ব দেন। ৮ আগষ্ট তিনি মোহাম্মদ আলীকে ফোন করে বাড়িতে রাখা স্বর্ণ তাঁর স্ত্রীর নিকট থেকে নিয়ে তাঁর (নিঝুমের) চাচা সদর উপজেলার কালিনগর গ্রামের নজরুল ইসলামের নিকট পৌঁছে দিতে বলেন। কিন্তু মোহাম্মদ আলী স্বর্ণ সড়কের উপর নজরুলকে বুঝিয়ে  দেয়ার পরপরই কনষ্টেবল জাকিরসহ আরও দুজনের সহায়তায়  কয়েক মিনিটের মধ্যে আবারও নজরুলের কাছ থেকে জোর করে কেড়ে নেয়। এঅবস্থায় নিঝুম ৯ আগষ্ট ভারত থেকে ফিরে এসে ঘটনার সত্যতা খুঁজে পান। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় এজাহারনামীয় ৩ জন সহ চারজনের নামে মামলা হয়েছে। গ্রেপ্তারদের রবিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে