রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
September 13, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল উদ্ধার

Published: September 13, 2026 at 01:58 PM
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল উদ্ধার


শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি। আজ ভোর ৫টার দিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন ফতেপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে। বিজিবি জানায়, জব্দকৃত ৪৪ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা এবং ২৮ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১১ হাজার ২০০ টাকা। পরে এসব মাদক শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।