রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
September 13, 2026
জাতীয়
জাতীয়

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

Published: September 13, 2026 at 01:55 PM
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। আর ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২৪ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। আজ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চায় এমন সব শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। এর আগে গত ২৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে।