রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
September 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা’র পানি, বেড়েছে মহানন্দা ও পূণর্ভবার

Published: September 13, 2026 at 01:59 PM
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা’র পানি, বেড়েছে মহানন্দা ও পূণর্ভবার

চাঁপাইনবাবগঞ্জে উজান থেকে নেমে আসা ভারতীয় ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে এখনও পানিবন্দি নদীতীরের প্রায় ৫ হাজার পরিবার। এদিকে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০০ বিঘা জমির ফসল। এ অবস্থায় অব্যহত রয়েছে ত্রাণ তৎপরতা।

জেলা পানি উন্নয়ন বোর্ড(পাউবো) সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যা থেকে প্রধান নদী পদ্মা বিপদসীমার ২৬ সে.মি নীচ দিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রবাহিত হবার পর আজ সকাল থেকে কমতে শুরু করেছে। সন্ধ্যা পর্যন্ত পদ্মা ৯ সে.মি কমে বিপদসীমার নীচে ২১.৭০ সে.মি প্রবাহিত হচ্ছিল। অপরদিকে মহানন্দা আজ সন্ধ্যা পর্যন্ত বিগত ৩৬ ঘন্টায় ৩ সে.মি বেড়ে বিপদসীমার  নীচে ১৯.৫৩ মিটারে ও পূণর্ভবা ৪ সে.মি বেড়ে বিপৎসীমার নীচে ১৯.৫৭ মিটারে স্থির হয়ে প্রবাহিত হচ্ছিল।

জেলা পাউবো উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুল ইসলাম বলেন, বন্যা পূর্বাভাষ ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ৫দিন পদ্মার পানি হ্রাসের পূর্বাভাস দিয়েছে। তবে এর মধ্যে ২/১ পানি সামান্য বাড়তেও পারে তবে তা কমে যাবে।

এদিকে জেলার পদ্মাতীরবর্তী প্লাবিত সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে  সরকারি ত্রাণ বিতরণ অব্যহত রয়েছে। শিবগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মিজানুর রহমান বলেন, এ পর্যন্ত পাঁকা,দূর্লভপুর ও উজিরপুর ইউনিয়নে ১ হাজার ৫৫০টি পরিবারকে একবার করে চাল দেয়া হয়েছে। উপজেলায় এখন পর্য়ন্ত ২৯ টন চাল বরাদ্দ হয়েছে যা বরাদ্দ চলছে।  পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ৬০০  বাড়িঘরে পানি ঢুকে যাওয়া সহ ১ হাজার ৯শত পরিবার পানিবন্দি হবার তথ্য জানিয়েছেন। পাঠদান বন্ধ রয়েছে ৫ প্রতিষ্ঠানে। দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম ১০০০ পরিবার পানিবন্দি হওয়া সহ কিছু বাড়িঘরে পানি উঠে যাবার খবর দিয়েছেন। বন্ধ রয়েছে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান।

সদরের পিআইও শাহীনুর রহমান বলেন, নারায়নপুর ও আলাতুলী ইউনিয়নে প্রায় ১ হাজার ৮৫০ পরিবারকে একবার কওে চাল দেয়া হয়েছে। আরও ত্রান দেয়ার প্রস্তুতি চলছে। তিনি প্রায় ২ হাজার পারিবার পানিবন্দি হবার খবর দিয়েছেন। নারায়নপুর ইউপি চেয়ারম্যান ৯টি প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকার তথ্য জানিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আতিকুর রহমান জেলাব্যাপী নতুন কওে ১ হাজার ৬০০ বিঘা জমি নদীর পানি বৃদ্ধিতে আক্রান্ত হবার তথ্য জানিয়েছেন। প্রথম দফায় জেলায় পােয় ২৭০০ বিঘা জমির ফসল আক্রান্ত হয়েছিল। যার মধ্যে সোয়া ৪ শত বিঘা সম্পূর্ণ নস্ট হয়।