রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
September 13, 2026
নাচোল
নাচোল

নাচোলে গম্ভীরা শিল্পীর ছেলেকে মারধরের অভিযোগ

Published: September 13, 2026 at 12:05 PM
নাচোলে গম্ভীরা শিল্পীর ছেলেকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্বশত্রুতার জেরে গম্ভীরা শিল্পী জাহাঙ্গীর আলমের ছেলে কাহার আলী (২২)-কে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফুলবাড়ি বাজার থেকে চা পান করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ি গ্রামের কুদ্দুসের ছেলে এমদাদুল (৪৫), সেলিম (৫২), সুজন (২৫), দেলোয়ার (২৩), আশিকুল, কামরুল ও জিয়াউর (৪৫)সহ অজ্ঞাতনামা ২৫-৩০ জন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা।

তাদের অভিযোগ, হামলাকারীরা কাহার আলীকে মাটিতে ফেলে মারধর এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তাকে মৃত ভেবে বাজারের পাশের খাড়িতে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কাহার আলীর চাচা মিজানুর রহমান হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গম্ভীরা শিল্পী জাহাঙ্গীর আলমও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।