রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
July 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ

Published: July 25, 2026 at 02:57 PM
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ

ইউনিসেফ ও বিবিএস’র তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার বর্তমানে ৬২ শতাংশে নেমে এসেছে| আজ বিকেলে এক অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল এই তথ্য উপস্থাপন করেন| এসময় তিনি ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশেরও বাল্যবিয়ের হার তুলে ধরেন| বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টশন শীর্ষক প্রশিক্ষণে কমিউনিটি নেতা, ¯^াস্থ্য ও সমাজকর্মী, শিশু ফোরামের সদস্য এবং যুব ফোরামের সদস্যসহ স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন|

সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য দেন— হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, বালিয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক রেজাউল করিম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার এ.বি.এম.জি. কিবরিয়া, সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলনা মাহবুবুর রহমান| অনুষ্ঠান সঞ্চালনা করেন মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম|


ইউনিসেফের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই প্রশিক্ষণের আয়োজন করে|


প্রশিক্ষণে বাল্যবিয়ের কুফল, শিশু সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বাল্যবিয়ে প্রতিরোধে ও শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা| এ জন্য বিশেষ করে দরিদ্র পরিবারের মা-বাবাকে সচেতন করে তোলার ওপর জোর দেন তারা|