রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
July 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ

Published: July 25, 2026 at 02:13 PM
গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ


গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে গতকাল বিএসএফ যে ৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে, বিজিবি’র দৃঢ় ও কঠোর বাধার মূখে রাতের আঁধারে তাঁদের ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ| দায়িত্বশীল নওগাঁ ১৬বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম আজ দুপুরে বলেন, ওই ৭ জনকে নিকটবর্তী সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে ভারতীয়  মুল ভূখন্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালায় বিজিবি| আজ দুপুরে আর তাঁদের সীমান্তের ভারতীয় অংশের দেড়শ গজের ভেতর দেখা যাচ্ছে না বা চলাফেরা পরিলক্ষিত হচ্ছে না| বিজিবি জানায়, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে চাঁড়ালডাঙ্গা বিওপি দিয়ে বিএসএফ ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে| খবর পেয়ে চাঁড়ালডাঙ্গা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ৭ ব্যক্তিকে সীমান্তের শূণ্য লাইনের ভারতীয় অংশের ৫০ গজের মধ্যে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে| তৎক্ষনাৎ বিজিবি ওই ৭ ব্যাক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়|

উল্লেখ্য, এ নিয়ে বিএসএফ গত ৪ জুন থেকে ৬ দফায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ৮৩ জনকে বাংলাদেশের ভেতের পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে| এর মধ্যে গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৪ দফায় ৫১ জন ও শিবগঞ্জ সীমান্ত দিয়ে দুদফায় ৩২ জনকে পুশইনের চেষ্টা করা হয় বলে বিজিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে| সর্বশেষ গত ৪ জুলাই শিবগঞ্জের চকপাড়া সীমান্ত দিয়ে ১২জনকে পুশইনের চেষ্টা  সীমান্তবাসীদের নিয়ে প্রতিহত করে বিজিবি|