শুক্রবার ০৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 03, 2026
July 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন

Published: July 03, 2026 at 02:40 PM
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৯ অনুষ্ঠিত হয়েছে| আজ জেলা শহরের কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়| নির্বাচনে সভাপতি পদে জয়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে হাফিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন| এছাড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে করিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকের চারটি পদে যথাক্রমে রঞ্জিত কুমার সাহা, রেজাউল করিম বুলেট, সঞ্জিত কুমার সাহা ও সালাউদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে গোলাম কবির নির্বাচিত হয়েছেন| অন্যদিকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আমিনুর রশিদ, গোলাম মোস্তাফা জুয়েল ও বকুল হায়দার| এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি পদে মো. নাসিরুল ইসলাম, মো. জিন্নুর রহমান, মো. বদিরুল ইসলাম ও মো. দুরুল হোদা আগেই নির্বাচিত হন| নির্বাচিন পরিচালনা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে|