রবিবার ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 28, 2026
June 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫১টি গাছের চারা রোপণ করল মুক্তমহাদল

Published: June 28, 2026 at 02:28 PM
৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫১টি গাছের চারা রোপণ করল মুক্তমহাদল


৫১টি গাছের চারা রোপণ করে চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ&যাপন করা হয়েছে| বর্ণাঢ্য আয়োজনে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর রেললাইনের ধারে ওষুধি, ফুল ও ফলদ গাছের চারা রোপণ করা হয়| বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন— আলীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অহেদুল ইসলাম, সহকারী শিক্ষক খসরু পারভেজ টিপু, রোভার স্কাউটের সদস্য আতিক রাইহান, মাঝহারুল ইসলাম, তানভির হাসান, মুজাহিদ হাসান, সুমাইয়া খাতুন ও আইনুন নাহারসহ অন্যরা| পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়তেই মুক্তমহাদলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ৫১টি বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয় বলে আয়োজকরা জানান| এদিকে বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়| র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে| পরে মুক্তমহাদল ভবনে এক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়| এসব অনুষ্ঠানে মুক্তমহাদলের স্থানীয় নেতৃবৃন্দ, রোভার স্কাউটের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|