সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বর্তমানে অপতথ্য ও গুজবে সয়লাব হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এই পরিস্থিতিতে সামাজিক স্থিতিশীলতা ও গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বজায় রাখতে সাংবাদিকদের প্রকৃত তথ্য যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছেন তিনি। রোববার (২৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। অনুষ্ঠানে তথ্য সচিব সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত নারী সাংবাদিকদের জন্য কর্মপরিবেশ যাতে আরও সুন্দর, নিরাপদ ও অনুকূল হয়, তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। অনুষ্ঠানে বিএসআরএফের পক্ষ থেকে সরকারের কাছে একটি বিশেষ দাবি উত্থাপন করা হয়। সরকারের অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা বোর্ডে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে একজন প্রতিনিধি রাখার দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ। ফল উৎসবের এই অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন দপ্তরের জনসংযোগ কর্মকর্তারা (পিআরও) উপস্থিত ছিলেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
June 28, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
ফেসবুক অপতথ্য ও গুজবে সয়লাব তথ্য সচিব
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026