শনিবার ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 27, 2026
June 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ

Published: June 27, 2026 at 12:14 PM
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ


চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে| আজ দুপুরে ক্লাব সদস্যদের নিয়ে শাহজাহান পুর ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদ্রাসায় গাছের চারা বিতরণ করা হয়| সদর উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়| মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়| এসময় উপস্থিত ছিলেন, কলেজ প্রদর্শক খাইরুল বাশার, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আনারুল ইসলাম, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ|

বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনে অতিথিবৃন্দ বলেন- শিক্ষার্থীদের পরিবেশ ভালো রাখতে গাছ লাগাতে হবে এবং এর যত্ন নিতে হবে| মানবসভ্যতার লাগামহীন লোভ এবং প্রকৃতির উপর অবিচারের ফলে আজ সমগ্র বিশ্ব এক মহাবিপর্যয়ের সম্মুখীন| তাই এই বিশেষ দিবস উপলক্ষ্যে আমাদের সঠিক আত্মোপলব্ধি ও সচেতনতা বৃদ্ধির সময় এসেছে| বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের উদ্যোগে স্কুল আঙিনা, বাড়ির ছাদ, টব এবং রাস্তার ধারে গাছের চারা রোপণ করা হচ্ছে| এছাড়াও স্কুল আঙিনা, নিজ নিজ বাড়ির আঙিনা ও বাগান পরিষ্কার কারার কর্মসূচিও পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে| সরকারের সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর মধুমালা রেডিও ক্লাব বেতার শ্রোতা, ক্লাব সদস্য ও শিক্ষার্থীদের মাঝে রোপণের জন্য আরো গাছের চারা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে| এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছেরচারা| 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব রেডিওর শতাধিক শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতামূলক কাজ করে যাচ্ছে|