সোমবার ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 22, 2026
June 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

তিন দিনের ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা শুরু

Published: June 22, 2026 at 03:11 PM
তিন দিনের ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা শুরু হয়েছে| আজ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিনশেডে এই মেলার উদ্বোধন করা হয়| ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলা সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে| সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন| এসময় উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনূর আলম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন| ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়| পরে র‌্যালি বের করা হয়| র‌্যালি শেষে স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা| মেলায় ধানের চারা রোপণ যন্ত্র, ডালি পদ্ধতিতে সবজি চাষ, ট্রেতে চারা উৎপাদন, শুকনা বীজতলা, ছাদকৃষি, পলিনেট হাউস, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি যন্ত্রপাতি ও চাষবাস সর্ম্পকিত বিভিন্ন বিষয় প্রদর্শন করা হচ্ছে|