বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
June 22, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান

Published: June 22, 2026 at 02:09 PM
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান


গোমস্তাপুরে দরিদ্র ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল এবং অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে| আজ সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামলসহ অন্যরা| বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে শিক্ষাবৃত্তি প্রদানসহ দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিকভাবে ¯^াবল¤^ী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে|