চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পিকেএসএফ-এর ইউনিট প্রধান আব্দুল মতিন, সহকারী মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর পরিচালক মোসলেম উদ্দিন, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল এবং এনডিপির প্রাণিসম্পদ কর্মকর্তা রাফি আলম।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল খালেক। কর্মসূচিতে ভেড়ার লোম কাটা, লোম প্রক্রিয়াজাতকরণ এবং তা থেকে কম্বল, মাদুর, জায়নামাজ, পাপোষসহ বিভিন্ন পণ্য তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ দেশের বিভিন্ন সংস্থা থেকে আগত পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠানের ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ তোহরুল ইসলাম, কর্মকর্তা শাহরিয়ার শিমুল ও নয়ন আলী।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। আয়োজকদের মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ভেড়ার লোমভিত্তিক পণ্যের বাজার সম্প্রসারণে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।