রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
June 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা

Published: June 21, 2026 at 12:14 PM
জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জাতীয় পর্যায়ের কুইজ (বাংলা) প্রতিযোগিতায় প্রথম এবং বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রোববার (২১ জুন) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শবনম আক্তার।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো জেলার জন্য গৌরবের। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম মোস্তফা, সোনালী ব্যাংক নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক মো. আশরাফ হোসেন এবং ডা. কামাল উদ্দীন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।