মঙ্গলবার ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রমে মেন্টর তৈরি করছে ডিএনসি সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে: চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা ভোলাহাটে সিগারেট বাকি না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত গোমস্তাপুর সীমান্তে আবারো পুশইনের চেষ্টা প্রতিহত; সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশীকে আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের গাছের চারা বিতরণ অব্যাহত গরমে আম খেলে মিলবে অনেক উপকার অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী ৯০ শতাংশ আয় হারিয়ে ট্রাম্পের নীতিকে দুষলেন এমিজয়ী অভিনেত্রী
Printed on: June 16, 2026
June 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রমে মেন্টর তৈরি করছে ডিএনসি

Published: June 16, 2026 at 03:44 PM
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রমে মেন্টর তৈরি করছে ডিএনসি

চাঁপাইনবাবগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে প্রশিক্ষক বা মেন্টর তৈরির উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। ডিএনসি’র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। তরুণদের মাদকের ঝুঁকি থেকে রক্ষা করতে শিক্ষা, পারিবারিক নজরদারি ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন ও সক্রিয় করতে হবে। পাশাপাশি নিয়মিত অভিভাবক সমাবেশ, মাদকবিরোধী শপথ, মোটিভেশনাল কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান তিনি।

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষক ও মেন্টর প্রশিক্ষণ গ্রহণ করেন।