সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 15, 2026
June 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের গাছের চারা বিতরণ

Published: June 15, 2026 at 01:12 PM
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের গাছের চারা বিতরণ


চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি-এই প্রতিপাদ্যে আজ সকালে সদর উপজেলার ২৬ নং বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-র সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট (ইসিসিসিপি)-ড্রাউট প্রকল্পের আওতায় এসব চারা বিতরণ করা হচ্ছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসা. রওশন আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার। তিনি তার বক্তব্যে বলেন, আমরা এখনও মানসম্মত শিক্ষা থেকে পিছিয়ে আছি। যার কারণে আরা গাছের যে মাহাত্ম সেটা বুছতে পারিনা। এটা ভুলে গেছি যে, গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। মানব সৃষ্ট কার্যকলাপের কারণে এটা বিনষ্ট হচ্ছে। গাছ কমে যাচ্ছে, বৃষ্টিও কমে যাচ্ছে। আর তাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। গাছ আমাদের অক্সিজেন দেয়। কিন্তু সেই গাছই আমরা কেটে ফেলছি। পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধির সাথে সাথে, আমাদের দেশেরও উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গাছ না কেটে, গাছ লাগিয়ে সবুজায়ন বাড়াতে হবে। আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। উপস্থিত সকলের প্রতি অনুরোধ, আজকে যেসব গাছের চারা আপনাদের দেয়া হচ্ছে সেগুলো রোপণের পর যতœ নিবেন, যাতে গাছগুলো সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে।


এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঈদা সুলতানা, ড্রাউট প্রকল্পের সমন্বয়কারী বকুল কুমার ঘোষ সহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে ১৭৮ জনের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন প্রজাতির মোট ৮৯০ টি চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, গত ১০ জুন জেলা শহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ের ২০৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ৫টি করে গাছের চারা বিতরণ করা হয় ।