মঙ্গলবার ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 16, 2026
June 16, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুর সীমান্তে আবারো পুশইনের চেষ্টা প্রতিহত; সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশীকে আটক

Published: June 16, 2026 at 12:36 PM
গোমস্তাপুর সীমান্তে আবারো পুশইনের চেষ্টা প্রতিহত; সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশীকে আটক

আবারও গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে নৌকাপথে এক নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ| গতকাল দিবাগত রাত পৌণে ১১টার দিকে রাধানগর ইউনিয়নের সীমান্তের ২২৫ বাই ৩ আর পিলারের কাছ দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে| যা স্থানীয়দের সহায়তায় ঠেলে পাঠানো তা প্রতিহত করে বিজিবি| পরে ওই নারী ভারতীয় শূন্যলাইনে অবস্থান করছিলেন| ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন| 


এদিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুশইনের ওই ঘটনায় সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ও পুলিশ| গতকাল দিবাগত রাতে পুশইন প্রতিহতের পরপরই ৪ জনকে গ্রেপ্তার করে বিজিবি| আজ ভোররাত ৩টার দিকে তাঁদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়| অপরদিকে একই অভিযোগে রাতব্যাপী পুলিশ অভিযানে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়| গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, পুশইনে সহায়তার অভিযোগে বিজিবির বিশেষ ক্ষমতা আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ| ওই মামলায় আটক ৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে|

এদিকে গত ৪ জুন বাঙ্গাবাড়ি সীমান্তে ১৮ জন ও ১২ জুন দিবাগত রাতে রোকনপুর সীমান্তে ১৫ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ| পরে স্থানীয় ও বিজিবির বাধায় তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়|