শনিবার ২৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 24, 2026
October 24, 2026
খেলাধুলা
খেলাধুলা

সাফে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, বসুন্ধরা কিংসের ৭

Published: October 24, 2026 at 10:28 AM
সাফে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, বসুন্ধরা কিংসের ৭

আসন্ন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন কোচ টমাস ডুলি। দলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, প্রবাসী ফুটবলার শামিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদসহ জাতীয় দলের অভিজ্ঞ ও তরুণ ফুটবলাররা রয়েছেন।


ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বসুন্ধরা কিংসের ৭ জন শীর্ষস্থানীয় ফুটবলার।  স্কোয়াডে ডাক পাওয়া বসুন্ধরা কিংসের ৭ ফুটবলার হলেন মো. মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), তপু বর্মন (ডিফেন্ডার), বিশ্বনাথ ঘোষ (ডিফেন্ডার), সোহেল রানা (মিডফিল্ডার), মো. হৃদয় (মিডফিল্ডার), সৈয়দ কাজেম কিরমানে শাহ (মিডফিল্ডার/ফরওয়ার্ড) ও রাকিব হোসেন (ফরওয়ার্ড)। প্রাথমিক দলের বাইরে আরও দু’জনকে অনুশীলনের জন্য ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তারা হলেন মো. ইসহাক আকান্দো ও মো. আসিফ। তবে তাদের নাম মূল ২৮ সদস্যের তালিকায় অন্তর্ভুক্ত নয়।


সাফের জন্য বাংলাদেশের প্রাথমিক দলের ২৮ জন

মিতুল মারমা, মো. সুজন হোসাইন, মো. মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, মো. ঈসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রান-২, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, সৈয়দ কোয়াজেম কিরমানে শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মো. মিনহাজুল করিম শাদিন, রোনান বেঞ্জামিন সুলিভান, মোহাম্মদ মাহে খান।


আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট।