গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজারসংলগ্ন একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা। আজ ভোররাত ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত কারখানাটি স্থানীয় ব্যবসায়ী আব্দুস সাত্তার (ভাদু) মালিকানাধীন ‘সতেজ বেকারি’ বা ‘সততা বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি’ নামে পরিচিত। আগুনে উৎপাদিত বিস্কুট, কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধা জানান, প্রাথমিকভাবে কারখানার চুল্লি বা ওভেন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাটি আজ পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর খোঁজখবর নেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে নতুন করে ঘুরে দাঁড়াতে সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দা ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ৭৬ জন
গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা
অনূর্ধ্ব-১৯ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ
শাহরুখকে ফিরিয়ে দিয়ে আফসোস নেহার
মেসির নামে ফুল আর্জেন্টিনার পতাকার রঙে পাপড়ি
‘জেলার টু’ ঝড়ে বক্স অফিস মেতেছেন ভক্ত-অনুরাগীরা
এমবাপে-ভিনির চেয়েও বড় গোলমেশিন কার্লোস এসপি
টোকিওতে মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক
গোমস্তাপুরে অবৈধভাবে সার পাচারকালে ব্যবসায়ীকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল, গানপাওডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
Printed on: October 16, 2026
October 16, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ৭৬ জন
Oct 16, 2026
অনূর্ধ্ব-১৯ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ
Oct 16, 2026
শাহরুখকে ফিরিয়ে দিয়ে আফসোস নেহার
Oct 16, 2026
মেসির নামে ফুল আর্জেন্টিনার পতাকার রঙে পাপড়ি
Oct 16, 2026
‘জেলার টু’ ঝড়ে বক্স অফিস মেতেছেন ভক্ত-অনুরাগীরা
Oct 16, 2026