রবিবার ১৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 18, 2026
October 18, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

Published: October 18, 2026 at 11:59 AM
গোমস্তাপুরে ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

গোমস্তাপুরে ১০ গ্রাম হেরোইনসহ সাজেমান আলী নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর বিকেল ৫টা ৫ মিনিটে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়াড় ইসলামপুর গ্রামে একটি মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় সাজেমান আলীকে গ্রেপ্তার করে তাঁর হেফাজত থেকে ১০ গ্রাম নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য, কথিত হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক মো. আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার সাজেমান আলী গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়াড়পাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সন্ত্রাস, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে পুলিশ।