জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের হামুদ গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকারীদের ওপর শুক্রবার চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। জর্ডানের আল-মামলাকা টেলিভিশনকে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ইব্রাহিম আল-বাদুর বলেন, এই সন্ত্রাসী ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
এর আগে, শুক্রবার দেশটির জননিরাপত্তা বিভাগের পরিচালক ওবাইদাল্লাহ মায়তাহ জানিয়েছিলেন, ওই হামলায় সাতজন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করে জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান ২৩ অক্টোবর শুক্রবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, জাতীয় শোক চলাকালে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে।