মঙ্গলবার ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 16, 2026
June 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের গাছের চারা বিতরণ অব্যাহত

Published: June 16, 2026 at 12:34 PM
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের গাছের চারা বিতরণ অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অব্যাহত রেখেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি| গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি-এই প্রতিপাদ্যে আজ সকালে সদর উপজেলার ১৪৭ নং নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়| পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-র সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট (ইসিসিসিপি)-ড্রাউট প্রকল্পের আওতায় এসব চারা বিতরণ করা হচ্ছে| এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ড্রাউট প্রকল্পের সমš^য়কারী বকুল কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু| এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলমসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ| আলোচনা সভা শেষে ১০১ জনের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন অতিথিবৃন্দ|

উল্লেখ্য, গত ১০ জুন জেলা শহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ের ২৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ও গতকাল সদর উপজেলার ২৬ নং বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৮ জনের প্রত্যেককে ৫টি করে গাছের চারা বিতরণ করা হয় |