শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
June 16, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

Published: June 16, 2026 at 03:39 PM
গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় পর্যায়ের প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

এছাড়া হেকস/ইপার বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত প্রকল্পের কর্মকর্তারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় প্রকল্পের কার্যক্রম, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সরকারি সেবা প্রাপ্তির সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।