শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
June 16, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে সিগারেট বাকি না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত

Published: June 16, 2026 at 03:36 PM
ভোলাহাটে সিগারেট বাকি না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ধরমপুর মাদ্রাসা মোড়ে সিগারেট বাকি না দেওয়ায় এক দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুলের ছেলে মারুফ (১৫)-এর চা-সিগারেটের দোকানে গিয়ে একই গ্রামের রুনুর ছেলে মেহেদী (১৪) বাকিতে সিগারেট চান। দোকানদার সিগারেট দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেহেদী দোকানে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে মারুফকে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভোলাহাট থানার ওসি মো. আব্দুল বারিক জানান, ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।