গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমšি^ত পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায়, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন| সভাপতির বক্তব্যে কাঞ্চন কুমার দাস বলেন, প্রচার মানেই প্রসার| গ্রাম আদালত সম্পর্কে সবাইকে জানাতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে শুধু এই প্রজেক্ট চলাকালীন সময়েই সেটা নিয়ে কাজ করতে হবে, এমনটা কিন্তু না| আমাদেরকে এর কার্যক্রম সম্পর্কে জানাতে হবে| আমরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছি তাদেরকে এই বিষয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে| বিশেষ করে প্রান্তিক পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে প্রচারণা বেশি বেশি চালিয়ে যেতে হবে| কারণ এই সমস্যা একদিনে শেষ হবেনা; তাই বিভিন্ন লিফলেট, রেডিও মহানন্দার মাধ্যমে গম্ভীরা-পিএসএ সম্প্রচার, অন্যান্য সংস্থার মাধ্যমে উঠান-বৈঠক, বায়োস্কোপ বা ভিডিও প্রদর্শনী মাধ্যমে, বিভিন্ন প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে, যারা গ্রাম আদালত এর বিচারিক কার্যক্রম সম্পর্কে অবহিত নয়, তাদের মাঝে এর প্রচারণা অব্যাহত রাখতে হবে|
সবশেষে, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, গ্রাম আদালতে ¯^ল্প সময়ে-¯^ল্প খরচে বিচার পাওয়া যায়| যেটা এখনো প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেকেই জানেনা| তাই আপনাদের সকলকেই এই বিষয়ে প্রচার প্রচারনা চালাতে হবে| এছাড়া নিজ নিজ জায়গা থেকেও সচেতনতার কাজটি অব্যাহত রাখতে হবে|
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সদর উপজেলা সমš^য়কারী তাসলিমা খাতুন ও নূরজামান, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেলা সমš^য়কারী উত্তম মন্ডল, ব্র্যাক এর কো-অরডিনেটর মোমেনা খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন এনজিও, বেসরকারি সংস্থা ও সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্যরা|
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প আর্থিক ও কারিগরি সহযোগীতায় রয়েছে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি|