শনিবার ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 20, 2026
June 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

Published: June 20, 2026 at 03:27 PM
নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বুলবুল

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. বিপ্লব কুমার মজুমদার, ড. এমরান হোসেন এবং তরিকুল আলম সিদ্দিকী নয়ন

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহমিনা খাতুন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ হোসেন আলী।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে মনোযোগ সহকারে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চলতি বছর নামোশংকরবাটী ডিগ্রি কলেজ থেকে মোট ২৩০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।