সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। নতুন বেতন কাঠামোতে সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা। বিশেষ করে টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে ২০০ টাকা থেকে ১ হাজার টাকা করার প্রস্তাব প্রায় চূড়ান্ত পর্যায়ে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণার পর এটিই হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় সবচেয়ে বড় পরিবর্তন। টিফিন ভাতা বৃদ্ধির খবরে সচিবালয় থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে মাসিক ২০০ টাকার টিফিন ভাতা বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এ ভাতা বাড়ানোর সুপারিশ করে বেতন কমিশন। কর্মচারীদের দৈনন্দিন ব্যয় সামাল দিতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রস্তাব অনুযায়ী, টিফিন ভাতার সুবিধা মূলত ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। নবম পে-স্কেলে টিফিন ভাতার পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ, বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা, শিক্ষা ভাতা ২ হাজার টাকা নির্ধারণ, সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা চালু এবং প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত ২ হাজার টাকা ভাতা প্রদান। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের করা হবে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিরোনাম
শুধু বেতন নয় আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম সন্দেহভাজন রোগী, নতুন ভর্তি ৮
নাচোলে ৩৫ দুস্থ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ
ভারতে হনুমান মন্দিরের ছাদ ধসে নিহত ৪
ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
প্রযুক্তির সঠিক ব্যবহারে দুর্নীতি কমানো সম্ভব মীর হেলাল
শুধু খেললে হবে না পড়াশোনায় এগিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি
ব্রাজিলের নকআউট পর্বে খেলা এখনও নিশ্চিত নয়!
Printed on: June 20, 2026
June 20, 2026
জাতীয়
শুধু বেতন নয় আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
সর্বশেষ খবর
নাচোলে ৩৫ দুস্থ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ
Jun 20, 2026
ভারতে হনুমান মন্দিরের ছাদ ধসে নিহত ৪
Jun 20, 2026
ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
Jun 20, 2026