তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন ও অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা খাত থেকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার (২০ জুন) চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘বিপিও সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘হোয়ার ট্যালেন্ট মিটস গ্লোবাল অপরচুনিটি’। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন ডিজিটাল উদ্যোগের কথা তুলে ধরে বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে মন্ত্রণালয়ের অধিকাংশ সেবা অনলাইন ও অটোমেশনের আওতায় আনা হয়েছে। ‘ভূমি’ (BHUMI) অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদন এবং বিভিন্ন অভিযোগ দাখিল করতে পারছেন। তিনি জানান, যারা অনলাইন ব্যবহারে অভ্যস্ত নন, তাদের জন্য দেশব্যাপী ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এসব কেন্দ্রে স্বল্প খরচে বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে।মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে একটি অ্যাপের পাইলট কার্যক্রম চালু করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। জিও-ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে, যা প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি দেশের তরুণদের মেধা ও সম্ভাবনার প্রশংসা করে বলেন, বাংলাদেশের তরুণরা স্বশিক্ষিত হয়ে ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে বিশ্বব্যাপী সাফল্য অর্জন করছে। যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা দেশের প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে সক্ষম হবে। আইটি খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণদের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে নীতিনির্ধারণ করা প্রয়োজন। এতে প্রযুক্তিনির্ভর অর্থনীতি আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব আবদুল্লাহ আল মামুন, বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সামিটে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, শিক্ষাবিদ, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীরা অংশ নেন। উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত বাক্কো দেশের বিপিও ও আইটিইএস খাতের কেন্দ্রীয় বাণিজ্য সংগঠন। বর্তমানে ৫০০-এর বেশি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী এ সংগঠন প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
শিরোনাম
শুধু বেতন নয় আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম সন্দেহভাজন রোগী, নতুন ভর্তি ৮
নাচোলে ৩৫ দুস্থ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ
ভারতে হনুমান মন্দিরের ছাদ ধসে নিহত ৪
ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
প্রযুক্তির সঠিক ব্যবহারে দুর্নীতি কমানো সম্ভব মীর হেলাল
শুধু খেললে হবে না পড়াশোনায় এগিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি
ব্রাজিলের নকআউট পর্বে খেলা এখনও নিশ্চিত নয়!
Printed on: June 20, 2026
June 20, 2026
জাতীয়
প্রযুক্তির সঠিক ব্যবহারে দুর্নীতি কমানো সম্ভব মীর হেলাল
সর্বশেষ খবর
নাচোলে ৩৫ দুস্থ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ
Jun 20, 2026
ভারতে হনুমান মন্দিরের ছাদ ধসে নিহত ৪
Jun 20, 2026