ভারতের মহারাষ্ট্রের পারভানি জেলার হনুমান মন্দিরে নির্মাণাধীন ছাদ ধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ২০ জন পুণ্যার্থী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে মন্দিরের সভা-মণ্ডপের (বাইরের হলরুম) ছাদের একটি অংশ ধসে পড়ে। পুলিশ ও জেলা প্রশাসন তাদের দল (টিম) পাঠিয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। আজ শনিবার এ দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের নিরাপদে বের করে আনতে জোর চেষ্টা চালানো হচ্ছে। আহত অবস্থায় যাঁদের উদ্ধার করা হয়েছে, চিকিৎসার জন্য তাঁদের পারভানি জেলা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। এই মন্দির ছত্রপতি সম্ভাজীনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে যশওয়াড়ি গ্রামে অবস্থিত।
শিরোনাম
শুধু বেতন নয় আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম সন্দেহভাজন রোগী, নতুন ভর্তি ৮
নাচোলে ৩৫ দুস্থ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ
ভারতে হনুমান মন্দিরের ছাদ ধসে নিহত ৪
ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
প্রযুক্তির সঠিক ব্যবহারে দুর্নীতি কমানো সম্ভব মীর হেলাল
শুধু খেললে হবে না পড়াশোনায় এগিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি
ব্রাজিলের নকআউট পর্বে খেলা এখনও নিশ্চিত নয়!
Printed on: June 20, 2026
June 20, 2026
আন্তর্জাতিক
ভারতে হনুমান মন্দিরের ছাদ ধসে নিহত ৪
সর্বশেষ খবর
নাচোলে ৩৫ দুস্থ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ
Jun 20, 2026
ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
Jun 20, 2026