লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তি লঙ্ঘনের শামিল দাবি করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রণালিটি দিয়ে সবধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে। শনিবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এটি প্রথম পদক্ষেপ। আগ্রাসন অব্যাহত থাকলে আরও পদক্ষেপ নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আইআরজিসি’র নৌবাহিনী হরমুজ প্রণালির কাছাকাছি না-যেতে জাহাজগুলোকে সতর্ক করেছে। তারা জানায়, ওই এলাকায় নৌ-যানের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতার চেতনার পরিপন্থী। এ কারণেই হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস রফতানিকারক দেশগুলোর বিপুল পরিমাণ জ্বালানি এই প্রণালি হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এ রুট বন্ধের ঘোষণায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শিরোনাম
শুধু বেতন নয় আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম সন্দেহভাজন রোগী, নতুন ভর্তি ৮
নাচোলে ৩৫ দুস্থ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ
ভারতে হনুমান মন্দিরের ছাদ ধসে নিহত ৪
ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
প্রযুক্তির সঠিক ব্যবহারে দুর্নীতি কমানো সম্ভব মীর হেলাল
শুধু খেললে হবে না পড়াশোনায় এগিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি
ব্রাজিলের নকআউট পর্বে খেলা এখনও নিশ্চিত নয়!
Printed on: June 20, 2026
June 20, 2026
আন্তর্জাতিক
ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
সর্বশেষ খবর
নাচোলে ৩৫ দুস্থ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ
Jun 20, 2026
ভারতে হনুমান মন্দিরের ছাদ ধসে নিহত ৪
Jun 20, 2026