মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 25, 2026
June 20, 2026
নাচোল
নাচোল

নাচোলে ৩৫ দুস্থ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ

Published: June 20, 2026 at 03:21 PM
নাচোলে ৩৫ দুস্থ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দুস্থ ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে ৩৫ জন নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ১২টায় নাচোল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৩৫ জন দুস্থ নারীর হাতে একটি করে সেলাইমেশিন তুলে দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মু. মিজানুর রহমান। তিনি সুবিধাভোগী নারীদের হাতে সেলাইমেশিন তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার নারীদের অর্থনৈতিক মুক্তি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। তিনি সেলাইমেশিনগুলো যথাযথভাবে ব্যবহার করে পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “নারীরা এগিয়ে গেলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক মো. ইয়াকুব আলী এবং পৌর জামায়াতের নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম।

সেলাইমেশিন পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। তারা জানান, এ সহায়তার মাধ্যমে ঘরে বসেই আয় করার সুযোগ সৃষ্টি হবে এবং তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বলে তারা আশা করছেন।