নাচলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স হলরুম ডাঃ ফারহানা নবী'র সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহাদাৎ হোসেন সঞ্চালনায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়| ভিটামিন 'এ' বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডাঃ জান্নাতুন নাইম (এমওডিসি)| উন্মুক্ত আলোচনায় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর প্রদান করেন ইউএইচএফপিও ডা: ফারহানা নবী| অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার,বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, ইলা মিত্র প্রেসক্লাবের সভাপতি সোহেল রানা, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক একেএম জিলানী, নাচোল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের এইচ আর ইনচার্জ একরামুল হকসহ গণ্যমান্যকর্মী| আগামীকাল সারাদেশের ন্যায় নাচোল উপজেলায় ৯৭টি টিকাদান কেন্দ্রে ২০ হাজার ২৬০জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে| এর মধ্যে ০৬মাস হতে ১১মাস বয়সে শ ২৮৫০জন শিশুকে নীল রংগের ও ১২মাস হতে ০৫ বছরের ১৭,৪১৪ জনকে লাল রংগের একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে| এ ক্যাম্পেনে ১৯৪জন ¯ে^চ্ছাসেবক ও ১২জন সুপার ভাইজার নিয়োজিত থাকবে| ডা: ফারহানা নবী জানান, ভিটামিন এ দেহের ¯^াভাবিক বৃদ্ধিতে সহায়তা করে,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়|তিনি আরো বলেন,মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করনে গর্ভবতী ও প্রসূতি মায়েদের ¯^াভাবিক এর চেয়ে বেশি পরিমাণে ভিটামিন 'এ' সমৃদ্ধ প্রাণিজ খাবার যেমন- মাছ, মাংস, ডিম, দুধ ও কলিজা এবং উদ্ভিদ খাবার হলুদ ফলমূল ও রঙিন শাকসবজি বেশি করে খাওয়ার পরামর্শ দেন|
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
June 27, 2026
নাচোল
নাচোলে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেন এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026