চাঁপাইনবাবগঞ্জ
শহরের দারিয়াপুর হাতাপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুমিল্লা থেকে আনা ১৪ কেজি গাঁজাসহ
দুইজনকে আটক করা হয়েছে| আটককৃতরা হলেন, সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের
নাসির এবং শিবগঞ্জ উপজেলার নতুন বাররশিয়া গ্রামের মতিন| জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আজ ভোররাতে অভিযানটি
চালনো হয়| জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী
ইমরুল হাসান বলেন, এ ঘটনায় সদর
থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে|