চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন ‘সিটিক টাওয়ারে’ একটি বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনের ভেতরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ভবনটি দ্রুত খালি করে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিমানে কতজন আরোহী ছিলেন বা কোথা থেকে আসছিল এবং ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাও এখনো জানা যায়নি ।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি ১০৯ তলা বিশিষ্ট ভবনটির উপরের দিকের একটি তলাতে আঘাত করছে। এরপর ধ্বংসাবশেষের বড় বড় টুকরো নিচের রাস্তা ও সবুজ চত্বরে ছড়িয়ে পড়তে দেখা গেছে। এছাড়া বিভিন্ন ফুটেজে ভবনটি থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নিতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা সিএনএনের এক সাংবাদিক জানান, দুর্ঘটনার পরপরই ভবনটি থেকে লোকজনকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে ভবনের প্রবেশমুখের কাছে তাদের জড়ো হতে দেখা যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি, পুলিশ সদস্য এবং একটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। ঘটনার বিষয়ে জানতে সিএনএ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি বিমানটির মালিকের তালিকাভুক্ত যোগাযোগ নম্বরেও যোগাযোগের চেষ্টা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিমানের নিবন্ধন নম্বর (রেজিস্ট্রেশন কোড) থেকে ধারণা করা হচ্ছে, এটি চীনে তৈরি ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’ মডেলের একটি হালকা স্পোর্টস বিমান। বিমানটি একটি স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন।
শিরোনাম
নতুন পে-স্কেল স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা কী এই সুবিধা পাবেন
এমবাপ্পে-হালান্ড লড়াই আজ
প্রশ্নপত্র ফাঁস ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শিক্ষামন্ত্রী
চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত আতঙ্কে স্থানীয়রা
চিনি বন্ধ করলেই ক্যানসার ভালো হয়
টেইলর সুইফটের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে
৪ পয়েন্ট নিয়েও কেন প্যারাগুয়ের নকআউট এখনও নিশ্চিত নয়
ইরান-মিশরের ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়া পতাকার পক্ষে ফিফা
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড
Printed on: June 26, 2026
June 26, 2026
আন্তর্জাতিক
চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত আতঙ্কে স্থানীয়রা
সর্বশেষ খবর
এমবাপ্পে-হালান্ড লড়াই আজ
Jun 26, 2026
চিনি বন্ধ করলেই ক্যানসার ভালো হয়
Jun 26, 2026
টেইলর সুইফটের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে
Jun 26, 2026