শুক্রবার ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 26, 2026
June 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

ইরান-মিশরের ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়া পতাকার পক্ষে ফিফা

Published: June 26, 2026 at 02:40 PM
ইরান-মিশরের ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়া পতাকার পক্ষে ফিফা

অলিখিত ফাইনালে শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় মুখোমুখি হবে ইরান ও মিশর। ওই ম্যাচের জয়ী দল সরাসরি নকআউট পর্বে চলে যাবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রেইন বো ফ্লাগ (রংধনু পতাকা) নিয়ে মাথা ঘামাতে হচ্ছে দুই দেশের ফেডারেশনের। বাংলাদেশেরসংস্কৃতি সিয়াটলের ম্যাচে স্থানীয় একটি সংস্থার দর্শকরা এলজিবিটি (সমকামী, ট্রান্সজেন্ডার) সমর্থন করে রেইন বো ফ্লাগ নিয়ে মাঠে প্রবেশের ঘোষণা দিয়েছে। বিষয়টি ইরান ও মিশরের সংস্কৃতি ও ধর্ম অনুভূতি পরিপন্থী। যে কারণে দুই দেশের ফেডারেশনই ফিফার কাছে আবেদন করেছে, যেন রেইন বো ফ্লাগ নিয়ে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া না হয়। কিন্তু ইরান ও মিশরের আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা বিবৃতিতে জানিয়েছে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী মাঠে রেইন বো ফ্লাগ নিয়ে প্রবেশে বাধা নেই, ‘ফিফা বিশ্বকাপ সব ধরনের দর্শকের জন্য উন্মুক্ত। ম্যাচে সব ধরনের লিঙ্গ পরিচয় ও যৌন দৃষ্টিভঙ্গির দর্শকদের স্বাগত। মিশর ফুটবল ফেডারেশনের প্রধান আদো রিডা বলেছেন, ‘এমন কার্যক্রম পুরোপুরি প্রত্যাখান করছি। যা আমাদের মতো ইসলাম ধর্ম অনুসারী দেশের সংস্কৃতি, ধর্ম, সামাজিক মূল্যবোধ আঘাত করে। এই বিষয়গুলো মাঠে মুখোমুখি হওয়া মিশর ও ইরান দুই দেশের সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। ইরান সমকামীতা ও লিঙ্গ পরিবর্তনের বিষয়ে খুবই কঠোর। দেশটিতে সমকামীতার সাজা মৃত্যুদ্বন্দ্ব। তাদের ম্যাচে সমকামীতা সমর্থন করে রংধুন পতাকা প্রদর্শনের কঠোর সমালোচনা করেছে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান তাজ মেহদি, ‘আমরা ও মিশর এর প্রতিবাদ জানিয়েছি, কারণ ম্যাচ ঘিরে এটা অযৌক্তিক ও অপ্রয়োজনীয় কার্যক্রম। আমরা আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছি। আগামী ফিফার সভায় অবশ্যই এটা নিয়ে কথা বলব।