ডালাসে
বাংলাদেশ সময় আজ ভোরের ম্যাচের
লড়াইয়ে ১-১ ড্র
হয়েছে জাপান ও সুইডেনের| দুই
দলই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে| হিসেবটা ছিল এমন জয় কিংবা ড্র
করলেই নকআউট পর্ব নিশ্চিত করবে জাপান, এমনকি হারলেও বিপদে পড়ার সম্ভাবনা কম| অন্যদিকে জাপানের বিপক্ষে কেবল একটি জয়ই সুইডেনকে সরাসরি পরের রাউন্ডে নিয়ে যাবে|
এদিকে,
বিশ্বকাপের গ্রুপপর্বে রাত ১টায় মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও নরওয়ে| প্রথম
দুই ম্যাচ জিতে দুই দলই ইতোমধ্যে নকআউটের টিকিট পকেটে পুরেছে| গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে ফ্রান্স| তবে আজকের লড়াই শুধু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার নয়, আজকের রাত নতুন যুগের দুই ফুটবল সম্রাটের সিংহাসন দখলের লড়াই| কিলিয়ান এমবাপে বনাম এর্লিং হলান্ড| চার গোল বনাম চার গোল| গোল্ডেন বুটের দৌড় আর ফুটবলের ভবিষ্যৎ
কার হাতে উঠবে, সেই হিসাব মেলানোর রাত|